পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।বুধবার (২৮ সেপ্টেম্বর)

2022-09-28T17:08:27+00:00
2022-09-28T17:08:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৮ পিএম   (ভিজিট : ২১১)
X


অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি সেনা অভিযানে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা অভিযান চালায়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

নিহতরা হলেন-আহমাদ আলাওনেহ, আবেদ হাজেম, মোহাম্মাদ আল-ওয়ান্নেহ। তবে চতুর্থ নিহত ব্যক্তির নাম জানায়নি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।  
 
ফিলিস্তিনের সশস্ত্র দল আল-আকসা  মারটায়ার্স ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছেন।  

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আহমাদ আলাওনেহ ফিলিস্তিনের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আবেদ হাজেম ও মোহাম্মাদ আল-ওয়ান্নেহ ইসরায়েলি ক্ষেপণাস্তের আঘাতে মারা যান। আবেদ গত এপ্রিলে তেল আবিবে ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালানো রাদ হাজেমের ভাই।  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়েছে।  

চলতি বছর ইসরায়লেই বাহিনীর হাতে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy