ভূমি সেবা গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে ভূমি মন্ত্রণালয়: ভূমি সচিব

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ পাঠ্যধারায় গ্রাহক সেবা ভিত্তিক (Customer Service Oriented) প্রশিক্ষণের

2022-09-28T18:23:16+00:00
2022-09-28T18:26:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমি সেবা গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে ভূমি মন্ত্রণালয়: ভূমি সচিব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২২ ৬:২৬ পিএম  (ভিজিট : ২৫৬)
X


ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ পাঠ্যধারায় গ্রাহক সেবা ভিত্তিক (Customer Service Oriented) প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে । এজন্য প্রশিক্ষণ কার্যক্রম যুগোপোযোগী করা হচ্ছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত কোর্স সমূহের মডিউল চূড়ান্তকরণ বিষয়ক সভায় সভাপতিত্ব করার সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এই কথা বলেন। এই সময় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: আরিফ উপস্থিত ছিলেন।

ভূমি সচিব বলেন, ভূমিসেবা গ্রাহকের কথা মাথায় রেখেই ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সার্ভিস সিস্টেমগুলো ব্যবহারকারী বান্ধব (User Friendly) করে তৈরি করা হয়েছে। ইমেইল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করতে পারেন, তারা একইভাবে খুব সহজেই ঘরে বসেই ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেন কিংবা জমির ম্যাপ কিংবা খতিয়ানের জন্য আবেদন করতে পারেন। এমনকি এসব সেবা কেবল ১৬১২২ তে ফোন করেও গ্রহণ করা যাচ্ছে। এছাড়াও, একটি নির্দিষ্ট সার্ভিস ফি দিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) সহায়তায় অনলাইন ভূমি সেবার জন্য আবেদন করা যাচ্ছে।   
বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে, মোস্তাফিজুর রহমান এই সময় আরও যোগ করেন, আমরা কেবল ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন বা আইন সংস্কার নয়, আমরা আমাদের সম্মানিত ভূমি সেবা গ্রাহকদের আস্থা অর্জনের জন্য কাজ করছি।

সবার দৈনন্দিন জীবনধারণ, সামাজিক রীতিনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে ভূমি নিবিড়ভাবে সম্পর্কিত, এজন্য নাগরিকের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বুনিয়াদী ধারণা থাকা আবশ্যক বলে মনে করেন ভূমি সচিব। ভূমি মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সম্পর্কিত আইন-কানুন, বিধি-বিধান এবং ভূমিসেবা পাওয়ার উপায় সম্পর্কিত টেক্সট, গ্রাফিক্স এবং ভিডিও আপলোড করা আছে। একাডেমিক সেট-আপের বাইরেও, প্রয়োজন অনুযায়ী এইসব অনলাইন কন্টেন্ট থেকে ভূমি সেবা গ্রহণকারী নাগরিক এবং ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা উভয়ই নিজ উদ্যোগে দেশের ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বলে মনে করেন ভূমি সচিব।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকার নীলক্ষেতে অবস্থিত। এতে সহকারী কমিশনার (ভূমি) সহ ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy