বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না : শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, শুধু

2022-09-28T18:29:52+00:00
2022-09-28T18:29:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না : শাহাব উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৯ পিএম   (ভিজিট : ২০৮)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যত দিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই তিনি বেঁচে আছেন। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলেছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। 

মন্ত্রী এ সময় দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার কাজ সম্পন্ন করার জন্য শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন।  তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী তার উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তার পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে।  

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy