পাকিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে নতুন এক পেস বোলিং অলরাউন্ডারের

বুলেটিন নিউজ ডেস্ক

খেলাধুলা

সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষ হলো। লড়াইটা চলছে একদম সেয়ানে সেয়ানে। একবার পাকিস্তান জেতে তো আরেকবার ইংল্যান্ড।

2022-09-28T18:43:27+00:00
2022-09-28T18:43:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানের জার্সিতে অভিষেক হচ্ছে নতুন এক পেস বোলিং অলরাউন্ডারের
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২২)
X


সাত ম্যাচের সিরিজে চার ম্যাচ শেষ হলো। লড়াইটা চলছে একদম সেয়ানে সেয়ানে। একবার পাকিস্তান জেতে তো আরেকবার ইংল্যান্ড। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজে এখন ২-২ সমতা।

লাহোরে বুধবার (২৮ সেপ্টেম্বর) পঞ্চম টি-টোয়েন্টি। আজ যে দল জিতবে, তাদেরই শিরোপা জেতার সম্ভাবনা বেশি। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে নতুন এক পেস বোলিং অলরাউন্ডার দিয়ে চমক দেখাতে যাচ্ছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আমির জামালের। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ঘরোয়া টি-টোয়েন্টিতে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২টি। ৩২.৪২ গড়ে রান করেছেন ২২৭। তবে তার আসল শক্তি স্ট্রাইকরেট। ঘরোয়াতে ১৭৮.৭৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন আমির। ১২ ম্যাচে ছক্কা মেরেছেন ৯টি।

বল হাতেও পারফরম্যান্স দারুণ। ডানহাতি এই পেসারের ১২ টি-টোয়েন্টিতে নামের পাশে ১৪ উইকেট। ২৭ রানে ৩ উইকেট সেরা বোলিং। এখন দেখা যাক, আন্তর্জাতিক আঙিনায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই তরুণ।

বাবু/এসএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy