ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদী। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর জন্মদিন পালন হয়েছে ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ

2022-09-28T18:47:35+00:00
2022-09-28T18:47:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদী। ক্রীড়ামোদী প্রধানমন্ত্রীর জন্মদিন পালন হয়েছে ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন দিনটি পালন করেছে। 

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছিল যুব ও ক্রীড়া উপ কমিটি। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সহ বিশিষ্ট ক্রীড়াবিদ সংগঠকরা ছিলেন। এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা হয়। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কোরআন খতম দিয়েছে। দুপুরে সাফ জয়ী নারীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটার পাশাপাশি দীর্ঘায়ু কামনা করেছে। 

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy