রাশিয়া লাখো মানুষকে ‘মর না হয় মারো’ পরিস্থিতি’র মধ্যে ঠেলে দিয়েছে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত চার অঞ্চলে যে ভোট হয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে তা অবৈধ। মঙ্গলবার (২৭

2022-09-28T18:51:08+00:00
2022-09-28T18:51:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাশিয়া লাখো মানুষকে ‘মর না হয় মারো’ পরিস্থিতি’র মধ্যে ঠেলে দিয়েছে : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ২১২)
X

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত চার অঞ্চলে যে ভোট হয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে তা অবৈধ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হার্ভাড ইউনিভার্সিটেতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মস্কো চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার পরিকল্পনা করছে। এটা করে অঞ্চলগুলোর জনগণকে তারা সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করবে। জেলেনস্কি বলেন, রাশিয়ার সম্প্রসারণের লক্ষ্য স্পষ্ট।  দখলদাররা দখলকৃত অঞ্চলে বসবাসকারীদের জোরপূর্বক তাদের সেনাবাহিনীতে নিতে চায়। তিনি বলেন, দখলকৃত লাখো ইউক্রেনীয়কে তারা ‘মর না হয় মারো’ অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পৃথক এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের অঞ্চল রুশ ফেডারেশনে যুক্তের অর্থ হবে–রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার অবশিষ্ট কিছু না থাকা। 

সূত্র: সিএনএন

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy