২০২২ সালের শেষে আরও কমবে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

চলতি বছর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে দেশটির রিজার্ভ ২০২২ সালের শেষের দিকে

2022-09-28T18:52:44+00:00
2022-09-28T18:52:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২০২২ সালের শেষে আরও কমবে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫২ পিএম   (ভিজিট : ২০০)
X


চলতি বছর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে দেশটির রিজার্ভ ২০২২ সালের শেষের দিকে কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে। এদিকে মার্কিন ডলারের বিপরীতে রুপির পতন ঠেকাতে কাজ করে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বুধবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য রেকর্ড পরিমাণ কমেছে। কোনোভাবেই স্থানীয় মুদ্রাটির পতন ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এক বছর আগের তুলনায় দেশটির রিজার্ভ ১০০ বিলিয়ন ডলার কমে ৫৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, রিজার্ভের এই কমার ধারা অব্যাহত থাকবে।

রয়টার্সের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের শেষ দিকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও ২৩ বিলিয়ন ডলার কমে ৫২৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে। যদি এটা হয় তাহলে তা হবে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন রিজার্ভ।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ দশমিক ২২ বিলিয়ন ডলার কমে ৫৪৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

তারপরও পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান রিজার্ভ দিয়ে ভারত আট দশমিক নয় মাসের আমদানি করতে সক্ষম হবে। যা ২০১৩ সালের চার দশমিক এক মাসের চেয়ে অনেক বেশি।

তাছাড়া বুধবার (২৮ সেপ্টেম্বর) নতুন করে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় মুদ্রার মান। ডলারের মূল্যমান কমাতে একটি চুক্তির সম্ভাবনা হোয়াইট হাউজ বাতিল করে দেওয়া ও ফেডারেল নীতিনির্ধারকদের কঠোর অবস্থানে মার্কিন মুদ্রার মান বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy