৫০ হাজার রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে গত এক সপ্তাহে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্থলসীমান্ত ব্যবহার করে গত সপ্তাহে ৫০ হাজারের বেশি রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ

2022-09-28T19:44:30+00:00
2022-09-28T19:44:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫০ হাজার রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে গত এক সপ্তাহে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৪৭)
X

স্থলসীমান্ত ব্যবহার করে গত সপ্তাহে ৫০ হাজারের বেশি রুশ নাগরিক ফিনল্যান্ডে প্রবেশ করেছে। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ ফোর্স থেকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য সেনা নেওয়ার ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটেছে।

ফিনিশ সীমান্ত বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ৫০ হাজার ৬৫৯ জন রুশ নাগরিক ফিনল্যান্ডে ঢুকেছে। শুধুমাত্র মঙ্গলবার প্রবেশ করেছে ৭ হাজার ৫২ জন।

পুতিনের সেনা সমাবেশের ঘোষণার পর ক্রেমলিন জানায়, রিজার্ভ ফোর্স থেকে ৩ লাখ সেনা যুদ্ধের জন্য নেওয়া হবে। এর পর হাজার হাজার মানুষ প্রতিবেশী ফিনল্যান্ডে পালিয়ে যায়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমানা রয়েছে। 

সূত্র: সিএনএন

বাবু/এসআর






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy