‌‘যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা তিনি এরই মধ্যে বাস্তবায়ন করেছেন।

2022-09-28T21:03:49+00:00
2022-09-28T21:06:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‌‘যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী’: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৩ পিএম  আপডেট: ২৮.০৯.২০২২ ৯:০৬ পিএম  (ভিজিট : ২৮৪)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা তিনি এরই মধ্যে বাস্তবায়ন করেছেন। তিনি যদি সুস্থতার সঙ্গে আরও কিছুদিন দেশ শাসন করতে পারেন তাহলে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘হাসুমনির পাঠশালা’র আয়োজনে বুড়িগঙ্গা নদী সংলগ্ন জিনজির খেয়াঘাটে ৭৬টি নৌকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আরও আগেই এ দেশকে স্বপ্নের সোনার বাংলা করে গড়ে তুলতেন। তিনি যদি বেঁচে থাকতেন আজকে আমরা একটি শক্তিশালী দেশে পরিণত হতাম। আজকের তারই কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশে সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছি।

শেখ হাসিনার হাত ধরে আজ আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ উন্নত দেশের কাতারে আছি। অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্মৃতি সরকার, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।

বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শহীন আহমেদ ও সাধারণ সম্পাদক ম. ই. মামুন। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy