প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১:১২ পিএম আপডেট: ২৯.০৯.২০২২ ১২:৩৬ এএম (ভিজিট : ৩৯১)

X
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছেন সাফজয়ী পাঁচ ফুটবলার। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখান মোড়ে ফুটবলারদের জন্য আয়োজিত সংবর্ধনা মঞ্চে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পাঁচ ফুটবলার হলেন– রাঙামাটির রুপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং যমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।
এ সময় নারী ফুটবলারদের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, সিজেকেএস সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ। এ সময় অতিথিদের মুখে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক তুলে দেন ফুটবলাররা।
বিকালে নগরীর জামালখান চত্বরে সাফজয়ী বৃহত্তর চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। ‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’ এই স্লোগানে সংবর্ধনার আয়োজন করে স্বাধীন বাংলার প্রথম পত্রিকা দৈনিক আজাদী।
-বাবু/এসআর