ভাইরাল ইনফেকশনে আক্রান্ত নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পাকিস্তানের পেসার নাসিম শাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম

2022-09-29T11:17:25+00:00
2022-09-29T11:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত নাসিম শাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৭ এএম   (ভিজিট : ৩১২)
X

পাকিস্তানের পেসার নাসিম শাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে নাসিম শাহ ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষের সিরিজের পঞ্চম ম্যাচে তার খেলার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়।

এ বিষয়ে বুধবার পিসিবি এক বার্তায় জানিয়েছে, ভাইরাল ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে সে ভালোবোধ করছে। ইংল্যান্ডের বিপক্ষের আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, করাচি শহরে মশার উপদ্রব বেশি এবং মশাবাহিত রোগ বাড়ছে। সে কারণে হাসপাতালে নিয়ে তার ডেঙ্গু টেস্ট করা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy