শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর)

2022-09-29T12:38:44+00:00
2022-09-29T12:38:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২৫৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক জিলানী। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy