দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না : আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

2022-09-29T14:35:57+00:00
2022-09-29T14:35:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না : আনিসুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৫ পিএম   (ভিজিট : ৩০৫)
X

বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নৌ-পরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার নেই।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর বুঝতে পারবেন এদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ তামিম।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy