মাদক বিক্রেতা ২ ছেলের বিরুদ্ধে মানববন্ধনে বাবা

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

ঢাকার ধামরাইয়ে চিহ্নিত মাদক বিক্রেতা দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাবা আবেদ আলীসহ এলাকাবাসী।বৃহস্পতিবার

2022-09-29T16:04:44+00:00
2022-09-29T16:04:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মাদক বিক্রেতা ২ ছেলের বিরুদ্ধে মানববন্ধনে বাবা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:০৪ পিএম   (ভিজিট : ২১০)
X


ঢাকার ধামরাইয়ে চিহ্নিত মাদক বিক্রেতা দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাবা আবেদ আলীসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে মাদক বিক্রেতাদের নাম প্রকাশ করা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

মাদক বিক্রেতারা হলেন- যাদবপুর এলাকার আবেদ আলীর দুই ছেলে আতাউর রহমান ও খোকন। এছাড়া সেলিম, মালেক ও খালেক।

আবেদ আলী বলেন, আমার দুই ছেলে আতাউর ও খোকন মাদক বিক্রির সঙ্গে জড়িত। তারা আমার কথা শুনে না তাই আইনের সাহায্য নিয়েছি। তাদের নামে আদালতে মামলা করেছি। এলাকাবাসীরাও তাদের জন্য অতিষ্ঠ হয়ে গেছে।

মানববন্ধনে গোমগ্রাম বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমাদের এই বাজারে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটছে। যারা মাদক বিক্রি করে তারা এই বাজারের প্রতিটা দোকানে লুটপাট করছে। রাতে মানুষ টাকা নিয়ে বাইরে যেতে পারে না। মাদক বিক্রেতা আতাউরের ছত্রছায়ায় তারা এই বাজারকে তছনছ করে দিচ্ছে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy