মরক্কোর উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মরক্কোর উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পানে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের

2022-09-29T18:03:45+00:00
2022-09-29T18:03:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মরক্কোর উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

মরক্কোর উত্তরাঞ্চলে বিষাক্ত মদ পানে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মরক্কোর জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (ডিজিএসএন) এক বিবৃতিতে বলেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪৮ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীরা সন্দেহভাজন ব্যক্তির দোকানে বিষাক্ত অ্যালকোহল খেয়েছিল বলে মনে করা হচ্ছে। যেখানে তদন্তকারীরা পরে প্রায় ৫০ লিটার মদ খুঁজে পেয়েছে।

মরক্কোর আইনে মুসলমানদের কাছে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ , তবে এটি বার, রেস্তোরাঁ এবং দোকানে সহজেই পাওয়া যায়। সেখানে গোপনে গ্রাহকদের কাছে মদ বিক্রি করা হয়।  

সূত্র: এএফপি

বাবু/এসআর







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy