বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেলো ভারতীয় দল। দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ছিটকে

2022-09-29T18:51:17+00:00
2022-09-29T18:51:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রিত বুমরাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৩৯)
X

অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেলো ভারতীয় দল। দেশটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে। যদিও এনিয়ে ভারতীয় বোর্ডের তরফে কোনও কিছু জানানো হয়নি।

বুমরার পিঠে চোট রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারিয়েছে ভারত। বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই ভাবছে ভারতীয় বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে তিনি।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy