কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মো. আনিসুর রহমান (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ

2022-09-29T19:01:51+00:00
2022-09-29T19:01:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ পিএম   (ভিজিট : ২৩০)
X

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মো. আনিসুর রহমান (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।

আনিসুরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী মো. আসাদুজ্জামান বলেন, আনিসুর রহমান কেন্দ্রীয় কারাগারে কয়েদি (৮৫৮৭/এ) হিসেবে ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কিডনি হাসপাতালে। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনলে চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানি না। তার বাবার নাম মৃত আবু বকর সিদ্দিক। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy