ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার

2022-09-30T00:13:57+00:00
2022-09-30T00:18:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৩ এএম  আপডেট: ৩০.০৯.২০২২ ১২:১৮ এএম  (ভিজিট : ৩১৬)
X

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের মানুষের বহুকালের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক বিনিয়োগ, বাণিজ্যসহ নতুন নতুন ক্ষেত্র যোগ হয়েছে। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ-ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান তার বক্তৃতায় দুদেশের অর্ধশতকের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করার প্রত্যয় ব্যক্ত করেন। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy