কথা কাটাকাটির জেরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর শাহবাগ থানার পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে আড্ডা দেওয়ার সময় তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় অজ্ঞাত

2022-09-30T16:12:37+00:00
2022-09-30T16:12:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কথা কাটাকাটির জেরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ পিএম   (ভিজিট : ২৬৭)
X

রাজধানীর শাহবাগ থানার পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে আড্ডা দেওয়ার সময় তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় অজ্ঞাত দুই যুবকের। এর এক পর্যায়ে তারা আব্দুস সাত্তার নিলা (২৫) নামে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির গলায় ছুরিকাঘাত করেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী তৃতীয় লিঙ্গের আরেকজন জানান, আমরা ব্রিজের উপরে রাতে আড্ডা দেওয়ার সময় অজ্ঞাত দুই যুবক আমাদের দেখে আজেবাজে কথা বলে। আমরা প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে নীলাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তেলিয়েনপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবু/এসআর 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy