আইজিপির দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার বিকালে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো

2022-09-30T18:00:15+00:00
2022-09-30T19:28:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আইজিপির দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৬:০০ পিএম  আপডেট: ৩০.০৯.২০২২ ৭:২৮ পিএম  (ভিজিট : ৩০৩)
X


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।  শুক্রবার বিকালে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 
-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy