শাকিব বুবলীর বাসার সামনে কৌতূহলী জনতার ভিড়!

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান যেন নিজের প্রেম, বিয়ে আর সন্তানকে আড়ালে রাখতেই পছন্দ করেন। আর কোনো কারণে

2022-09-30T20:17:44+00:00
2022-09-30T20:17:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকিব বুবলীর বাসার সামনে কৌতূহলী জনতার ভিড়!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৭ পিএম   (ভিজিট : ২৫৮)
X


ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান যেন নিজের প্রেম, বিয়ে আর সন্তানকে আড়ালে রাখতেই পছন্দ করেন। আর কোনো কারণে তা প্রকাশ্যে এলেই তার জীবনে টেনে দেন বিচ্ছেদের সুর। এমন ঘটনা জীবনে দুইবার ঘটালেন শাকিব খান। আর তাই তাদের বিষয়ে বিস্তারিত জানতে কৌতূহলী হয়ে উঠেছে ভক্তরা।

সর্বশেষ তথ্য জানতে শাকিব বুবলীর বাড়ির সামনে রয়েছে বিশাল জনস্রোত। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘটনা কোনদিকে মোড় নিবে তা জানার জন্য।

শুধু যে ভক্ত তাও কিন্তু নয়, গণমাধ্যমও তাদের বাড়ি হানা দিয়ে পাচ্ছে না শাকিব বুবলীকে। এদিকে গুঞ্জনের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আত্মগোপনে যেতে চেয়েছিলেন বুবলী। তবে শেষ পর্যন্ত তা না করে সন্তানকে প্রকাশেই আনেন এই অভিনেত্রী।

এই খবর প্রকাশ পাওয়ার পরই গণমাধ্যম তাদের বাড়িতে গেলে কারোরই দেখা পায়নি সাংবাদিকরা। বাড়ির দারোয়ান ও প্রতিবেশীরা বলছে, সকাল থেকে বাসায় নেই বুবলী! রাতেও বাসায় ছিলেন কি না, জানেন না কেউ। অন্যদিকে শাকিব নিজ বাড়িতে না থাকায় তার বাবার বাড়ি গিয়েও নাগাল পাওয়া যায়নি এই প্রেমিক পুরুষকে।

তাই এখন 'টক অব দ্য টাউন'- এর রানি শবনম বুবলী আর রাজা বাংলার ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। যদিও বুবলীর এটি প্রথম সন্তান তবে শাকিবের এটি দ্বিতীয় সন্তান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার সন্তান মিডিয়ার প্রকাশ্যে এল।

তবে দৃশ্যপট এক হলেও সন্তানের মায়ের ভূমিকায় কিন্তু এখন অপু বিশ্বাস নেই, রয়েছেন শবনম বুবলী। এদিকে ফেসবুকের মাধ্যমে সন্তান প্রকাশ্যে আনার পর বুবলী তার কমেন্টস বক্সে শুধু ফ্রেন্ডসদের এলাও করছেন। যার কারণে যে কেউ চাইলেই সেখানে কমেন্ট করার সুযোগ পাচ্ছেন না।

অন্যদিকে শাকিব তার ফেসবুকে ছেলের ছবি প্রকাশ করার পর কমেন্ট অপশনটিই রিমুভ করে দিয়েছেন। যার কারণে বলা যায়, এই মুহূর্তে শাকিব তার পেইজে ছেলের ছবির স্ট্যাটাসে যে কেউর পাশাপাশি পরিচিত কিংবা বন্ধুদের কমেন্টসও এলাও করতে নারাজ।

 -বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy