উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হয়েছে আজ (শুক্রবার)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এ বিশ্বকাপের জন্য সাকিব-সোহানদের জার্সি

2022-10-01T00:06:33+00:00
2022-10-01T00:06:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২:০৬ এএম   (ভিজিট : ৩১৫)
X


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচিত হয়েছে আজ (শুক্রবার)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এ বিশ্বকাপের জন্য সাকিব-সোহানদের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের এ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

জার্সি প্রকাশের সেই ভিডিওতে লেখা রয়েছে, গর্ব সমুন্নত রাখতে আমরা উদ্যম ধরে রাখব। আমরা জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন নিয়েছি।

ভিডিওতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নম্বর অর্থাৎ ৭৫ দেখানো হয়েছে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে। মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy