ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা

বুলেটিন নিউজ ডেস্ক

খেলাধুলা

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এজন্য টি-টোয়েন্টি কনসালটেন্ট হিসেবে

2022-10-01T10:38:59+00:00
2022-10-01T10:38:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০:৩৮ এএম   (ভিজিট : ২৭৫)
X


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এজন্য টি-টোয়েন্টি কনসালটেন্ট হিসেবে আনা হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে, নেতৃত্বেও এসেছে বদল।

নিজেদের পরিবর্তন দেখানোর মিশনে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল মাঝরাতে (১২টা দিকে) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি নিউজিল্যান্ডের সঙ্গে যোগ দেবেন।  

আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ১৪ অক্টোবর ফাইনালের একদিন পর, অর্থাৎ ১৬ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মানে ত্রিদেশীয় সিরিজ খেলে আর দেশে ফেরা হচ্ছে না টাইগারদের।

বিশ্বকাপ ১৬ তারিখ শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৪ তারিখ। এবার সরাসরি সুপার টুয়েলভে অংশ নেবে টাইগাররা।

বাবু/এসএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy