জাতিসংঘে মস্কোবিরোধী নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন-ভারত

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণায় জাতিসংঘে উত্থাপন করা মস্কোবিরোধী নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি ভারত, চীন,

2022-10-01T10:50:54+00:00
2022-10-01T10:50:54+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জাতিসংঘে মস্কোবিরোধী নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি চীন-ভারত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০:৫০ এএম   (ভিজিট : ২৩১)
X


ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণায় জাতিসংঘে উত্থাপন করা মস্কোবিরোধী নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি ভারত, চীন, ব্রাজিল ও গাবুন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শুক্রবার যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া এ খসড়া প্রস্তাবটি উত্থাপন করে। খবর আনাদোলুর।

১৫ সদস্যের এ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির বিপক্ষে একমাত্র ভোটটি প্রদান করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ ১০ দেশ এর পক্ষে ভোট দেয়। পরে এ প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশষ্ট সাধারণ পরিষদে উত্থাপন করা হবে।   
 
জাতিসংঘ রাশিয়ার এ পদক্ষেপকে অবৈধ আখ্যায়িত করে মস্কোর নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন— এই চার অঞ্চলকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।

মস্কোর দাবি, এ চার অঞ্চলেই গণভোটে রাশিয়ার জয় হয়েছে। জাতিসংঘে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো মস্কোর এ দাবির বিরোধিতা করেছিল। এ গণভোটকে তারা ‘ভুয়া’ বলেও দাবি করে আসছে।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy