সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন

বুলেটিন নিউজ ডেস্ক

বিনোদন

জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে। তার বয়স

2022-10-01T11:08:45+00:00
2022-10-01T11:08:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১১:০৮ এএম   (ভিজিট : ২২৮)
X


জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা সালমান খানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে। তার বয়স হয়েছিল ৫০ বছর। সালমান খান নিজেই ইনস্টাগ্রামে সাগর পাণ্ডের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেছেন।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয় যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই সাগর পান্ডের মৃত্যু হয়েছিল।

‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’র মতো জনপ্রিয় ছবিতে বলিউড ভাইজানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতেও বডি ডাবলের ভূমিকায় ছিলেন তিনি।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘বডি ডাবল’ প্রশান্ত ওয়াল্ডে মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, খবরটা শুনে চমকে উঠেছিলাম। ও একেবারেই ফিট ছিল। ওর মারা যাওয়ার মতো বয়স হয়নি।

অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইয়ে পাড়ি জমালেও পড়ে সালমানের ‘বডি ডাবল’ বনে ডান সাগর পান্ডে। সালমানের প্রায় অর্ধশত ছবিতে বডি ডাবলের ভূমিকায় ছিলেন তিনি।

সম্প্রতি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মাসখানেকের মধ্যে মারা যান বলিউডের কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব। এর আগে জিমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিগ বস তারকা সিদ্ধার্থ শুক্লা।

বাবু/এসএম





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy