শরতের শেষেও বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয়

শরতের শেষ দিকে এসেও যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টের পানি বেড়েই চলেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও

2022-10-01T12:10:32+00:00
2022-10-01T12:10:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরতের শেষেও বাড়ছে যমুনার পানি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২:১০ পিএম   (ভিজিট : ২০৫)
X


শরতের শেষ দিকে এসেও যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টের পানি বেড়েই চলেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে গত ৫ দিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নিম্নভূমিগুলো তলিয়ে যাচ্ছে।

শনিবার (০১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৩.৩৫ মিটার)।

অপরদিকে কাজিপুর পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ১৪ দশমিক ০৬ মিটার। এখানে গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৫.২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে যমুনার পানি বাড়ছে। আরও দুই-তিন দিন পানি বাড়বে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

গত জুনের শুরুতে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে এবং ৩ জুলাই থেকে তা কমতে থাকে।

এর পর ২৩ জুলাই তৃতীয় দফায় বৃদ্ধি ও ৬ আগষ্ট থেকে কমা শুরু। টানা ২৫ দিন পর ৩১ আগষ্ট হঠাৎ করেই যমুনার পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং ১৩ সেপ্টেম্বর তা কমতে থাকে। দুই সপ্তাহ পর ২৬ সেপ্টেম্বর চতুর্থ দফায় পানি বাড়া শুরু হয়েছে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy