রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার

2022-10-01T12:26:04+00:00
2022-10-01T12:26:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১২:২৬ পিএম   (ভিজিট : ২৬৭)
X


রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ছয় হাজার ৫৭১ ইয়াবা, ৩৫০ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

বাবু/এসএম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy