দেশের উন্নয়নের প্রবীণদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের উন্নয়নে প্রবীণদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে।শনিবার (০১ অক্টোবর) মন্ত্রী

2022-10-01T14:06:19+00:00
2022-10-01T14:06:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের উন্নয়নের প্রবীণদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ২:০৬ পিএম   (ভিজিট : ২৪৩)
X


সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের উন্নয়নে প্রবীণদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে।

শনিবার (০১ অক্টোবর) মন্ত্রী  রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর মিলনায়তনে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। 

মন্ত্রী বলেন, আজকের নবীন আগামী দিনের প্রবীণ। নবীন প্রজন্মকে প্রবীণদের পদাঙ্ক অনুসরণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে। প্রবীণরা দেশ পরিচালনা থেকে শুরু করে সামাজিক কর্মকান্ড সফলতার সাথে পরিচালনা করেছেন। সকল কর্মকান্ডে প্রবীণদের  অবদান জাতি স্মরণ রাখবে। 

মন্ত্রী আরও বলেন,   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করার লক্ষ নিয়ে  সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কাজ করে যাচ্ছেন। সকল সমস্যাকে সমাধান করে বীরের মতো দেশ পরিচালনা করছেন। প্রবীণদের সাফল্যের পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রবীণদের নিরাপদ জীবন যাপন নিশ্চিতে কাজ করছে। বয়স্কভাতাসহ অন্যান্য সুবিধা দেয়ায় পরিবার ও সমাজে প্রবীণদের মর্যাদা বেড়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এমপি বলেন, প্রবীণদের প্রতি সহনশীলতা বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে। নবীণ ও প্রবীণদের মেলবন্ধনের মাধ্যমে প্রবীণদের সম্মানজনক জীবন  নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এর আগে দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদফতর প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy