বেপরোয়া পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না: বাইডেন

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের চার অঞ্চল নিজেদের ভূমির সঙ্গে সংযুক্তি বেপরোয়া ভ্লাদিমির

2022-10-01T15:42:49+00:00
2022-10-01T15:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেপরোয়া পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না: বাইডেন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:৪২ পিএম   (ভিজিট : ২৪৬)
X


রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের চার অঞ্চল নিজেদের ভূমির সঙ্গে সংযুক্তি বেপরোয়া ভ্লাদিমির পুতিন ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে ভয় দেখাতে পারবেন না।  শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে বাইডেন এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো অঞ্চলের প্রতিটি অঞ্চল রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোবাহিনী প্রস্তুত।  

এর ইউক্রেন যুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে বাইডেন বলেন,  পুতিনের এসব বক্তব্য আমাদের ভয় দেখাতে পারবে না।   যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এসবে ভয় পাচ্ছে না।  

এদিকে রাশিয়ার কাছে চার অঞ্চল হারানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে  (ন্যাটো) দ্রুত যোগ দিতে চায় তার দেশ। আর এ জন্য ন্যাটোর কাছে একটি আবেদনও করবে কিয়েভ।  

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তি করার বিষয়ে ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন,  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর এই ঘটনার মাধ্যমে পরিস্থিতির আরও গুরুতর অবনতি হলো।  

সূত্র: বিবিসি

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy