‘মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার না দেওয়া লজ্জাজনক’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেলেও মহাত্মা গান্ধীর

2022-10-01T15:44:07+00:00
2022-10-01T15:44:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘মহাত্মা গান্ধীকে নোবেল পুরস্কার না দেওয়া লজ্জাজনক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৫১)
X

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেলেও মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এটা নোবেল কমিটি তথা পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক। বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতার বড়ই প্রয়োজন।

শ‌নিবার (১ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংস দিবস- ২০২২ উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা ছিলেন না,  তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক।
ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার। মহাত্মা গান্ধী কখনোই তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি। এজন্য যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান, ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ। 

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy