২০২২ এর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু সোমবার

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার প্রক্রিয়া। ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের

2022-10-02T17:53:23+00:00
2022-10-02T17:53:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২০২২ এর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু সোমবার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৩৫)
X


প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে যাচ্ছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণার প্রক্রিয়া। ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বের সবচেয়ে মর্যাদার এ পুরস্কারটি ঘোষণা করা হবে। নোবেল কমিটির ওয়েব সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে দুই দিনের বিরতি দিয়ে সোমবার (১০ অক্টোবর) শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

পুরস্কার ঘোষণার অনুষ্ঠান সরাসরি নোবেলপ্রাইজ ডট ওআরজির পাশাপাশি নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলেও সম্প্রচার করা হবে। তাছাড়া বিজয়ীদের ব্যাপারে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৪৩ জন প্রার্থী রয়েছে, যার মধ্যে ২৫১ জন ব্যক্তি ও ৯২টি সংস্থা ।

দীর্ঘদিনের প্রথা অনুযায়ী নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করে, কিন্তু তারা এ বিষয়ে আগে থেকে কিছু জানায় না। প্রায় ৫০ বছর ধরে পুরস্কার ঘোষণার আগে এই কমিটি পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। কিন্তু মনোনয়নের কাজে সহায়তা করা নরওয়েজিয়ান আইনপ্রণেতারা কিছু নাম প্রকাশ করে থাকেন।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy