৬ অক্টোবর থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষা হবে টিবি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হচ্ছে। আগামী ৬ অক্টোবর থেকে তাদের করোনার নমুনা পরীক্ষা শ্যামলীর ২৫০

2022-10-02T19:01:17+00:00
2022-10-02T19:05:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ অক্টোবর থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষা হবে টিবি হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ অক্টোবর, ২০২২, ৭:০১ পিএম  আপডেট: ০২.১০.২০২২ ৭:০৫ পিএম  (ভিজিট : ২০৬)
X

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার স্থান পরিবর্তন করা হচ্ছে। আগামী ৬ অক্টোবর থেকে তাদের করোনার নমুনা পরীক্ষা শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে হবে।

রোববার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর থেকে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হচ্ছে। এদিন থেকে আর্মি স্টেডিয়ামের পরিবর্তে শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে পরীক্ষা চালু হবে।

জানা গেছে, শুরুতে মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষার জন্য নমুনা জমা দিতে হতো বিদেশগামী যাত্রীদের। এরপর স্বাস্থ্য অধিদপ্তর গত ৬ জুলাই আর্মি স্টেডিয়ামে করোনার নমুনা পরীক্ষার সুবিধা চালু করে। সরকারি ব্যবস্থায় যেকোনো বিদেশগামী বাংলাদেশি যাত্রী মাত্র ১০০ টাকায় এ সেবা নিতে পারেন।

ঢাকার বাইরেও সরকারি ব্যবস্থার অধীনে আরও ১৬টি জেলায় একই সেবা পাওয়া যায়। এ ছাড়া ৭০টি বেসরকারি ল্যাব আছে, যেখান থেকে ২ হাজার ৫০০ টাকায় একই দেওয়ার অনুমতি আছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy