‘ক্লাসরুম’ মাতাতে বিশেষ সংগীতানুষ্ঠানে থাকছে তাহসান-ঐশী

বিনোদন ডেস্ক

বিনোদন

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর ২১ বছর পূর্তি হবে। এই উপলক্ষে গ্রুপের সকল বন্ধু

2022-10-03T16:31:24+00:00
2022-10-03T16:31:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘ক্লাসরুম’ মাতাতে বিশেষ সংগীতানুষ্ঠানে থাকছে তাহসান-ঐশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৪:৩১ পিএম   (ভিজিট : ২৬৮)
X

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর ২১ বছর পূর্তি হবে। এই উপলক্ষে গ্রুপের সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সেখানে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানেরও।

যাতে গান করবেন দেশের জপপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও ঐশী। দুই তারকা সংগীতশিল্পীর মন মাতানো সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা। তারা ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর সময় কাটাবে গ্রুপের সদস্য ও আগতরা।

ক্লাসরুম কতৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূর্তিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

এ আয়োজন প্রসঙ্গে গায়ক তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

গায়িকা ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে তাহসান-ঐশীর পরিবেশনা শুরু হবে বিকাল ৩টায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy