মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা বলেছেন, আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী

2022-10-03T18:11:05+00:00
2022-10-03T18:11:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:১১ পিএম   (ভিজিট : ২০৬)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা বলেছেন, আন্তঃদ্বীপ সংযোগ, গ্রিন ট্যুরিজম, জলবায়ু উপযোগী অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে মালদ্বীপের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন নিশ্চিত হয়েছে। মালদ্বীপের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পর্যটনসহ অন্যান্য উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা বিনিময় করা যায়।

সোমবার (৩ অক্টোবর) ঢাকায় মালদ্বীপ হাইকমিশনে মালদ্বীপের পর্যটন শিল্পের ৫০ বছর পূর্তিতে শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরের সঙ্গে আলাপকালে ডিএনসিসির সিইও সেলিম রেজা বলেন, ভারত মহাসাগরের বুকে প্রায় ১২০০ দ্বীপ নিয়ে মালার মতো ছড়িয়ে থাকা একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। রৌদ্রোজ্জ্বল দিন, নীলাভ-সবুজ জলরাশি, সাদা বালুকাময় সমুদ্রসৈকত ও উন্নতমানের পর্যটনের কারণে মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে।

এসময় মালদ্বীপের সঙ্গে পর্যটন খাত নিয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। পরে ডিএনসিসির সিইও মো. সেলিম রেজা চিত্রাঙ্কন প্রদর্শনী ঘুরে দেখেন এবং হাইকমিশনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখেন। শুরুতে ঢাকায় মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির ডিএনসিসির প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রদর্শনীতে অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, মেয়রের একান্ত সচিব শাহ্‌ মোজাহিদ উদ্দিন।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy