নিহতদের মধ্যে ৪৬ জনই নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে গত সপ্তাহে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আর নিহতদের

2022-10-03T21:15:33+00:00
2022-10-03T21:15:33+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কাবুলে বোমা হামলায়
নিহতদের মধ্যে ৪৬ জনই নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৯:১৫ পিএম   (ভিজিট : ২২৮)
X

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে গত সপ্তাহে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আর নিহতদের মধ্যে ৪৬ জনই নারী বলে জানিয়েছে জাতিসংঘ। 

নারীদের একটি শিক্ষা কেন্দ্রে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার সময় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল। 

কাবুলের নিকটবর্তী শিয়া মুসলিমদের হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলেই মনে করছে স্থানীয়রা। ঐতিহাসিকভাবেই আফগানিস্তানে হামলার শিকার হয়ে আসছে হাজারা সম্প্রদায়। 

আফগানিস্তানের জাতিসংঘের সহযোগী মিশন এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আমাদের মানবাধিকার দল এখনও এই অপরাধে তথ্য সংগ্রহ করছে। ঘটনা যাচাইবাছাই করা হচ্ছে।’

এই হামলায় আরও ১৫৩ জন আহত হয়েছে।

সূত্র: এএফপি

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy