সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করছে লঘুচাপ। ফলে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য মাছ ধরার

2022-10-03T23:43:22+00:00
2022-10-03T23:46:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১১:৪৩ পিএম  আপডেট: ০৩.১০.২০২২ ১১:৪৬ পিএম  (ভিজিট : ২৪৪)
X

বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করছে লঘুচাপ। ফলে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এজন্য মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy