টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে খেলা হয়নি জসপ্রিত বুমরাহর। চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবারও ইনজুরিতে ভারতীয়

2022-10-03T23:47:43+00:00
2022-10-03T23:51:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ১১:৪৭ পিএম  আপডেট: ০৩.১০.২০২২ ১১:৫১ পিএম  (ভিজিট : ২২৩)
X

ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে খেলা হয়নি জসপ্রিত বুমরাহর। চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবারও ইনজুরিতে ভারতীয় পেস সেনসেশন। আর তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। আজ মঙ্গলবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিসিআই মেডিকেল টিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাইরে রাখা হয়েছে। বিশদ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শের পর এমন সিদ্ধান্তে আসা হয়েছে।’

পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান চটি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন বুমরাহ। সেই চোটই কাল শেষমেষ হয়ে দাঁড়াল ডানহাতি পেসারের জন্য। বিশ্বকাপ দলে বুমরাহর বদলি খেলোয়াড়ের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।

বাবু/এসআর





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy