ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দাঙ্গায় আরও বহু মানুষ আহত হয়েছে। দেশটিতে কিছুদিন পর পরই

2022-10-04T16:20:43+00:00
2022-10-04T16:20:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:২০ পিএম   (ভিজিট : ২২৪)
X


ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দাঙ্গায় আরও বহু মানুষ আহত হয়েছে। দেশটিতে কিছুদিন পর পরই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটতে দেখা যায়। খবর বিবিসির।

দেশটির কারাগারের ব্যবস্থাপনায় নিয়োজিত এসএনএআই সংস্থার এক মুখপাত্র বলেন, সোমবার (৩ অক্টোবর) লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২০ জন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে কারাগারে দাঙ্গায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে। এজন্য বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে বিভিন্ন গ্যাংয়কে দায়ী করেছে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসোর সরকার।

কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে। কোটোপ্যাক্সির গভর্নর ওসওয়ালদো কোরোনেল জানিয়েছেন, কারাগারে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।তিনি জানিয়েছেন, আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে সান্তা ডোমিনগো শহরের একটি কারাগারে দাঙ্গায় ১২ বন্দি নিহত হয়। তার আগে গত মে মাসে ওই একই কারাগারে দাঙ্গার ঘটনায় ৪৩ বন্দি নিহত হয়।

ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস বলছে, ইকুয়েডরের কারা ব্যবস্থায় কোনো নীতিমালা অনুসরণ করা হয় না এবং বেশিরভাগ কারাগারই জনাকীর্ণ ও বিপজ্জনক হয়ে উঠেছে।

সরকারি হিসেব অনুযায়ী, ইকুয়েডরের বিভিন্ন কারাগারে বর্তমানে ৩৩ হাজার ৫শ বন্দি রয়েছে, যা ধারণ ক্ষমতার চেয়ে ১১ দশমিক ৩ শতাংশ বেশি।

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy