পুলিশের ভাবমূর্তি থানার আচরণের ওপরই নির্ভর করে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের ভাবমূর্তি থানার আচরণের ওপর নির্ভর করে। এজন্য স্বচ্ছতার ক্ষেত্রে থানার

2022-10-04T16:44:28+00:00
2022-10-04T16:44:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের ভাবমূর্তি থানার আচরণের ওপরই নির্ভর করে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৪:৪৪ পিএম   (ভিজিট : ২৬৪)
X


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের ভাবমূর্তি থানার আচরণের ওপর নির্ভর করে। এজন্য স্বচ্ছতার ক্ষেত্রে থানার প্রতি সর্বোচ্চ গুরুত্ব রাখা হবে। তাই থানায় গিয়ে মানুষ যাতে কাঙ্খিত সেবা নিতে পারে সে বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদরদপ্তরের হল অব ইন্টেগ্রিটি-তে আয়োজিত নবনিযুক্ত আইজিপি প্রেস কনফারেন্সে এসব কথা বলেন আইজিপি।

পুলিশের সেবা দেওয়ার মূল কেন্দ্র থানাকে জনগণের আস্থা ও ভরসার স্থান উল্লেখ করে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, দেশের সম্মানিত নাগরিকরা যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থী সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে আমি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি।

সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, নির্যাতিত, গরিব, অসহায়, তাদের প্রতি থানা এখন অনেক আন্তরিকভাবে সেবা দিচ্ছে দাবি করে আইজিপি বলেন, জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা আরও আন্তরিক ও সচেষ্ট হবো। এজন্য প্রধান ও প্রথম কাজ হবে ভালো ব্যবহার ও জনগণের কথা আন্তরিকতার সঙ্গে শোনা এবং অতি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না। তাই থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, আপনারা জানেন, প্রতিটি থানায় ওপেন হাউস করা হয়ে থাকে, তাতে জনগণ তাদের সমস্যার কথা সিনিয়রদের বলার সুযোগ পান। সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের কথা আন্তরিকতার সঙ্গে শুনে দ্রুত আইনি ব্যবস্থা নিতে থানাকে নির্দেশনা দিয়েছি।

আইজিপি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ পুলিশ। অপরাধ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দায়িত্বে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আমরা জানি, টেকসই উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আর এই স্থিতিশীল পরিবেশ নিশ্চিতকরণের মূল দায়িত্ব পুলিশের ওপরই অর্পিত। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে সুশাসনের সফল সমন্বয় একান্ত অপরিহার্য। এক্ষেত্রে স্বচ্ছ ও দায়বদ্ধ পুলিশি ব্যবস্থা একটি সক্রিয় অনুঘটক হিসেবে বিবেচিত। বাংলাদেশ পুলিশ সেই লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও প্রাজ্ঞ দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও জনবল বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক স্থিতিশীল। এ স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বৈশ্বিক মন্দার মধ্যেও আমাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে। দেশের বর্তমান মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন, পুলিশ বাহিনী একটি ঐতিহ্যবাহী সাংবিধানিক বাহিনী। এ বাহিনীতে অনেক সৎ, দক্ষ ও মেধাবী সদস্য রয়েছে। এ বাহিনী দেশের ক্রান্তিলগ্নে যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ বাহিনী সক্ষম বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, বিশ্বায়ন, অবাধ তথ্য প্রবাহ ও প্রযুক্তির উন্নয়নের এ যুগে অপরাধের প্রকার ও প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বাড়ছে এর মাত্রা ও ব্যাপ্তি। তাই পুলিশকে একটি আধুনিক, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে নানাবিধ যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনবল বাড়ানো, অপরাধ ব্যবস্থাপনার উৎকর্ষ, বিশেষায়িত ইউনিট গঠনসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম ও নিত্যনতুন অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশকে জনসম্পৃক্ত ও জনবান্ধব করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। আমরা আনন্দের সঙ্গে বলতে চাই, বর্তমান গণতান্ত্রিক সরকার প্রাধিকার চিহ্নিতকরণপূর্বক পুলিশের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সরকারের ‘রূপকল্প-২০৪১’ অনুযায়ী উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তুলতে আমরা সামনের দিনগুলোতে যুগোপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আধুনিক ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের ওপর আমরা বিশেষ গুরুত্ব আরোপ করবো।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy