বিদ্যুৎ না থাকায় অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ না থাকার পাশাপাশি ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর

2022-10-04T19:18:33+00:00
2022-10-04T19:18:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোগান্তিতে গ্রাহকরা
বিদ্যুৎ না থাকায় অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৭:১৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

বিদ্যুৎ না থাকার পাশাপাশি ইন্টারনেট সমস্যার কারণে অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর থেকে বিদ্যুৎ না থাকায় রাজধানীর এটিএম বুথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে টাকা উত্তোলন করতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন।

রাজধানীর মুগদায় একটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করতে আসা গ্রাহক আশিকুর রহমান চয়ন বলেন, বিদ্যুৎ না থাকায় সিকিউরিটি গার্ড আমাকে বুথের ভেতরেই ঢুকতে দিচ্ছে না। গার্ড বলছে অন্ধকারে যাওয়া যাবে না। বিদ্যুৎ এলে এসে টাকা ওঠাবেন।

তার মতই ভুক্তভোগী মধ্যবাড্ডার শহিদুল ইসলাম। তিনি পল্টনের বিজয়নগরে একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে গিয়েও ওঠাতে পারেননি। তিনি ব্যাংকটির বুথে ঢুকে দেখেন সার্ভার নেই। ফলে তিনি টাকা তুলতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে বুথের সিকিউরিটি গার্ড বলেন, বিদ্যুৎ না থাকায় চুরি-ছিনতাই হতে পারে, এ ভয়ে কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না। 

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যার পর ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

তিনি বলেন, সঞ্চালন লাইনে একটি ঝামেলা হয়েছিল। পূর্বাঞ্চলের ঝামেলা এরইমধ্যে সমাধান হয়েছে। বাকিগুলোও সমাধান হচ্ছে। ঢাকা-টঙ্গী এলাকায় এখনো ঝামেলা আছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy