বিদ্যুৎ বিপর্যয়ের দিনে ৫ টাকার মোমবাতি ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ বিপর্যয়ের দিনে বাজারে দাপট দেখাচ্ছে মোমবাতি। জাতীয় গ্রিডে সমস্যার করণে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে দেশের বিভিন্ন

2022-10-04T19:44:14+00:00
2022-10-04T19:44:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ বিপর্যয়ের দিনে ৫ টাকার মোমবাতি ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৩১৯)
X

বিদ্যুৎ বিপর্যয়ের দিনে বাজারে দাপট দেখাচ্ছে মোমবাতি। জাতীয় গ্রিডে সমস্যার করণে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর আগারগাঁও বাজার ও বিএনপি বাজারের মুনাফাখোর ব্যবসায়ীরা ৫ টাকার মোমবাতি বিক্রি করছেন ২০ টাকা দরে। ৫ টাকার মোমবাতি ২০ টাকাও পাওয়া যাচ্ছে না। বাজারের বেশিরভাগ মুদির দোকানে মোমবাতি পাওয়া যায়নি। তবে কিছু দোকানে পাওয়া গেলেও একটি মোমের দাম নেওয়া হচ্ছে ২০ টাকা।

আগারগাঁওয়ের বিএনপি বাজারের মুদি দোকানি রশিদ বলেন, আমাদের বাজারে কোনো দোকানেই মোমবাতি পাওয়া যাচ্ছে না। মুদি দোকানে যা মোমবাতি ছিল সব বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করেছেন এমন প্রশ্নে দোকানিরা জানান, ১০ থেকে ১৫ টাকা প্রতি পিস মোমবাতি বিক্রি করেছি। তবে বাজারের পানের দোকানগুলোতে আমাদের চেয়েও বেশি দামে মোমবাতি পাওয়া যাচ্ছে। 

বিএনপি বাজারে পানের দোকানে গিয়ে দেখা গেছে, মোমবাতি ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানির কাছ থেকে মোম কিনতে ক্রেতারা কাড়াকাড়ি করছেন। তবে বিক্রেতা একজন ক্রেতার কাছে দুটির বেশি মোমবাতি বিক্রি করছেন না। বিলকিস নামের এক ক্রেতা বলেন, বিদ্যুৎ না থাকার সুযোগে দোকানদাররা ৫ টাকার মোম ২০ টাকা করে নিচ্ছে। বেশি দাম হলে আমাদের নিতে হচ্ছে। কারণ বাসায় কোনো লাইট নেই। সন্ধ্যা থেকেই অন্ধকারে আছি। কোনো মুদি দোকানে মোমবাতি পাইনি। এখানে এসে দুটা পেলাম।

আগারগাঁও বাজারের সৈয়দ নামের এক ক্রেতা বলেন, খুব সমস্যায় পড়ে গেছি। সন্ধ্যা থেকে বাসায় পরিবারসহ অন্ধকারে আছি। ভেবেছিলাম বিদ্যুৎ চলে আসবে। কিন্তু গ্রিডে সমস্যার কারণে নাকি বিদ্যুৎ অনিশ্চিত হয়ে গেছে। বাজারে এসেছি মোমবাতি কিনতে। কিন্তু কোনো দোকানে পাচ্ছি না। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy