আবারও করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (৪

2022-10-05T00:14:54+00:00
2022-10-05T00:14:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম   (ভিজিট : ২৩৪)
X

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অর্থসহায়তা ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। 

ড. হাছান এর আগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন। 

প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি অবস্থায়ই শেষ দিকে হাসপাতালেই নথিপত্র সই করেছেন, পরেরবার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন মন্ত্রী। 

ড. হাছান মাহমুদ করোনাক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন ও সকলের দোয়া চেয়েছেন। 

বাবু/এসআর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy