ঢাকার সড়কে নেই যানজট-গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে দেশ। এর মধ্যে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী।

2022-10-05T12:27:18+00:00
2022-10-05T13:56:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫ দিনের ছুটির ফাঁদে দেশ
ঢাকার সড়কে নেই যানজট-গাড়ির চাপ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ১২:২৭ পিএম  আপডেট: ০৫.১০.২০২২ ১:৫৬ পিএম  (ভিজিট : ২৫৪)
X


দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে দেশ। এর মধ্যে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা ও উত্তরা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।

টানা ছুটির কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। আজ বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা ছাড়বে অনেকেই।

চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গণমাধ্যমে কর্মরত একজন বলেন, দুর্গাপূজার কারণে রাজধানীতে সাজ সাজ রব মনে হচ্ছে। সকালে লোকজনের সংখ্যা কম হলেও দুপুর ও বিকেলে লোকজনের সংখ্যা বাড়বে।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy