৩০ প্রেক্ষাগৃহে মানিকের ‘যাও পাখি বলো তারে’

আনোয়ার বারী পিন্টু

বিনোদন

বরাবরই চমক দেখিয়ে চলছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এবারো তার ব্যতিক্রম হয়নি। পর্দার রসায়নে দর্শকদের বিমুগ্ধ করে দিতে

2022-10-05T16:58:53+00:00
2022-10-05T17:44:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩০ প্রেক্ষাগৃহে মানিকের ‘যাও পাখি বলো তারে’
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪:৫৮ পিএম  আপডেট: ০৫.১০.২০২২ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৩৮৩)
X

বরাবরই চমক দেখিয়ে চলছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। এবারো তার ব্যতিক্রম হয়নি। পর্দার রসায়নে দর্শকদের বিমুগ্ধ করে দিতে তাঁর জুড়ি নেই। তারই ধারাবাহিকতায় আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শিপন মিত্র অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

মুক্তি সামনে রেখে সিনেমাটির টিম প্রচারণায় বেশ সরব। তারই অংশ হিসেবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাজধানীর একটি তারকা হোটেলে। এ সময় সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন। এসময় ছবির নানা বিষয় নিয়ে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন। লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তিনি বলেন, এ সিনেমাতে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি পোড়ামন হবে। পরিচালক মানিক বলেন, এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। গানের সঙ্গীত করেছেন জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখ এবং গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান। সিনেমাটির গান ও ট্রেলার পছন্দ করে লন্ডন থেকে দেখতে দেশে এসেছেন আলোচিত দবিরুল ইসলাম চৌধুরী। করোনা মহামারির সময় লন্ডনের বাসকারী বাংলাদেশি দবির চাচাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় হয়েছিল।

শতবর্ষী মানুষটি লকডাউনের সময় হেঁটে হেঁটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। সে বিখ্যাত মানুষটির বাড়ি সিলেটে। তিনি এবার দেশে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্যে। সেটি হলো আদর-মাহির ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার জন্য। দবির চাচা জানান, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির গান ও ট্রেলার তার ছেলে তাকে দেখিয়েছে। দেখে তার অনেক ভালো লেগেছে। তাই দেশের মাটির গন্ধ আছে এমন সিনেমা তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে চান। তিনি উপস্থিত সবাইকে ‘ধন্যবাদ’ জানিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে এসে দেখার আমন্ত্রণ জানান। 

বাবু/জাহিদ







Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy