বিরোধী দল শক্তিশালী হলে অনেক কিছুই হতে পারতো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে। এটাই তো তাদের কাজ। তারা যদি শক্তিশালী

2022-10-06T17:03:57+00:00
2022-10-06T17:03:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিরোধী দল শক্তিশালী হলে অনেক কিছুই হতে পারতো: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫:০৩ পিএম   (ভিজিট : ২২৯)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক হুমকি দিচ্ছে। এটাই তো তাদের কাজ। তারা যদি শক্তিশালী হতো, তাহলে অনেক কিছুই হতে পারতো।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। তাহলে সামষ্টিক অর্থনীতির নির্ধারিত প্রবৃদ্ধি বাস্তবায়নে সক্ষম হবে বাংলাদেশ।

আওয়ামী লীগের আসন্ন সম্মেলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন কাউন্সিলরও যদি আমাকে না চায়, তাহলে আমি থাকবো না। দীর্ঘদিন হয়ে গেছে। আমি অবশ্যই চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করেন। কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চূড়ান্ত।

তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় পরিণত হয়েছি। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত।

এর আগে বিকেল ৪টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে লিখিত বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

বাবু/এসএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy