‘ইউক্রেনের নির্দেশে’ পুতিনের বন্ধুর মেয়েকে হত্যা: নিউইয়র্ক টাইমস

বুলেটিন নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস দেশটির গোয়েন্দাদের বরাতে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা

2022-10-06T18:31:42+00:00
2022-10-06T18:31:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ইউক্রেনের নির্দেশে’ পুতিনের বন্ধুর মেয়েকে হত্যা: নিউইয়র্ক টাইমস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৫৩)
X


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস দেশটির গোয়েন্দাদের বরাতে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা যে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছিলেন, সেই হামলার নির্দেশ দিয়েছিল ইউক্রেনের সরকারের একটি অংশ। 

ধারণা করা হয়, পুতিনের বন্ধু আলেক্সান্ডার দুগিনকে হত্যা করতে গাড়িতে বোমা ফিট করা হয়। কিন্তু ওইদিন তিনি অন্য গাড়ি ব্যবহার করায় বেঁচে যান। আর হত্যার স্বীকার হয় তার মেয়ে।

নিউইয়র্ক টাইমস বুধবার জানিয়েছে, এ হামলার ব্যাপারে ইউক্রেনের সম্পৃক্ততার বিষয়টি গত সপ্তাহে জানতে পারেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের বিষয়টি অবহিত করা হয়। 

তবে যে কর্মকর্তা গোপন তথ্যটি প্রকাশ করেছেন তিনি জানাননি  ইউক্রেনের সরকারের কোন ব্যক্তি এই হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাছাড়া কে হামলা চালিয়েছে বা প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিই কি হামলার ব্যাপারে সায় দিয়েছেন কিনা- এসব কোনো কিছুই প্রকাশ করেননি তিনি। 

২৯ বছর বয়সী দুগিনা গত আগস্টে মস্কোতে একটি অনুষ্ঠান শেষে গাড়িতে করে ফিরছিলেন। পথে তার গাড়িতে বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। তখনই রাশিয়া দাবি করেছিল, ইউক্রেনের গোয়েন্দারা এ হামলা চালিয়েছে। 

তবে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হওয়ার পরও বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন। 

প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক নিউইয়র্ক টাইমসকে বলেছেন, দারিয়া দুগিনা এমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না যাকে ইউক্রেন হত্যা করবে। 

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছিল, একজন ইউক্রেনীয় নারী তার মেয়েকে নিয়ে মস্কোকে জুলাইয়ে এসেছিলেন। দুগিনা যেখানে থাকতে সেখানে তিনি বাসা ভাড়াও নিয়েছিলেন। হামলা চালানোর পর পর তিনি রাশিয়া ছেড়ে পালিয়ে যান।

সূত্র: আল জাজিরা

বাবু/এসএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy