ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে আইটিএস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যানবাহন নজরদারিতে আনতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বসছে ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। দ্য ইম্প্রুভিং দ্য রিলাইঅ্যাবিলিটি অ্যান্ড সেফটি অন ন্যাশনাল

2022-10-06T21:24:58+00:00
2022-10-06T21:27:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নজরদারিতে আসবে যানবাহন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে আইটিএস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯:২৪ পিএম  আপডেট: ০৬.১০.২০২২ ৯:২৭ পিএম  (ভিজিট : ২৩৪)
X

যানবাহন নজরদারিতে আনতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বসছে ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। দ্য ইম্প্রুভিং দ্য রিলাইঅ্যাবিলিটি অ্যান্ড সেফটি অন ন্যাশনাল হাইওয়ে করিডর অব বাংলাদেশ বাই ইন্ট্রুডাকশন ইন্টিলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ১২২ কোটি টাকা। এর মধ্যে কোরিয়ান অনুদান ৮৩ কোটি ২০ লাখ টাকা।

প্রকল্পটি আগামী মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। একনেকে অনুমোদনের পর চলতি সময় থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এক্সপ্রেসওয়েতে নিরাপদ, নির্ভরযোগ্য, টেকসই ও উন্নত সড়ক পরিবহন অবকাঠামো ও অপারেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে। সওজ সদর দপ্তরে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং পাইলট প্রকল্প হিসেবে ৪০ কিলোমিটার সড়কাংশে আইটিএস বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা কমিশন জানায়, বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের উন্নয়নের সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের পরিমাণ এবং গতি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়েছে। ক্রমবর্ধমান যানবাহনকে নজরদারির আওতায় আনা এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য আইটিএস জরুরি। এর মাধ্যমে সড়ক নেটওয়ার্ককে একটি একক নজরদারি ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে সড়কে যানবাহনের পরিমাণ, গতি, দুর্ঘটনা সংক্রান্ত তথা তাৎক্ষণিকভাবে সড়ক পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ও ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হবে। ফলে সময় ও জ্বালানি সাশ্রয়ী, যানজট ও দূষণমুক্ত এবং সর্বোপরি দুর্ঘটনামুক্ত একটি দক্ষ সড়ক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যাবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) সত্যজিত কর্মকার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আইটিএস সিস্টেমের মাধ্যমে সময় ও জ্বালানি সাশ্রয়ী, যানজট ও দূষণমুক্ত এবং সর্বোপরি দুর্ঘটনামুক্ত একটি দক্ষ সড়ক নেটওয়ার্ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে বিদ্যমান আইন, বিধিমালাগুলো বিশ্লেষণের মাধ্যমে একটি সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে। অবকাঠানো এবং সড়ক ব্যবস্থায় আইটিএস প্রযুক্তির সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হবে। বাংলাদেশে বিদ্যমান আইন, বিধিমালা বিশ্লেষণের মাধ্যমে একটি আইটিএস মাস্টার প্ল্যান প্রণয়ন এবং পাইলট প্রকল্প হিসেবে এক্সপ্রেসওয়ের ৪০ কিলোমিটার সড়কাংশে এটা স্থাপন করা হবে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy