ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভোজ্যতেলের

2022-10-06T21:56:50+00:00
2022-10-06T21:56:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোজ্যতেল
ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৯:৫৬ পিএম   (ভিজিট : ২২০)
X

পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সুবিধা দিচ্ছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা পৃথক আদেশে এ সংক্রান্ত এসআরও জারি করা হয়েছে।

এ বছরের ১৪ মার্চ প্রথমবার আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফের ঘোষণা দেয় এনবিআর। পরে এ সুবিধার মেয়াদ ২ বার বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর এর মেয়াদ শেষ হয়। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআরের পক্ষ থেকে নতুন করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বছরের ১৬ মার্চ এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওলিন তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy