শুক্রবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল শুক্রবার সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো.

2022-10-07T00:50:02+00:00
2022-10-07T00:50:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শুক্রবার পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২:৫০ এএম   (ভিজিট : ২৬১)
X

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল শুক্রবার সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সেসময় রাষ্ট্রপতি সাথে থাকবেন তার পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে ২টায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে।

জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মতর্কারা। বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপ্রধান এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন।

মোনাজাত শেষে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরে রাষ্ট্রপতি মোটরশোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।  সন্ধ্যা ৭টার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাবু/এসআর





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy