বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি আর নেই। থ্রি ইডিয়টসসহ বহু হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।শুক্রবার

2022-10-07T11:22:52+00:00
2022-10-07T11:22:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১১:২২ এএম   (ভিজিট : ২৪৬)
X

বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি আর নেই। থ্রি ইডিয়টসসহ বহু হিন্দি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।
তার বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন। অরুণের মৃত্যুতে শোকাহত তার পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা।

‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’- এমন অনেক ছবিতে তাকে দেখা গেছে। যে কোনো ভূমিকায়ই তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। চলতি বছরের প্রথমদিক থেকে শরীর ভালো যাচ্ছিল না এ অভিনেতা। জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল আমির খান অভিনীত ও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে।

১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন এ অভিনেতা।

বাবু/এসআর





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy